টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 9 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র হয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি

প্রতিবেদক
ডেক্স নিউজ
November 9, 2025 7:45 am

সংরক্ষিত ছবি

যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। খুতবার পর ৩৪ বছর বয়সি এই নেতা সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায়।

জোহরান মামদানি মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের ইতিহাসে রেকর্ড।

বৃহস্পতিবার তিনি পুয়ের্তো রিকো সফরে যান বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নিতে। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা একত্রিত হন। সম্মেলনে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগও থাকে।

নির্বাচনের পর এটি জোহরান মামদানির প্রথম বড় রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরে তিনি তার একটি টিম নিয়ে অংশ নিচ্ছেন এবং ইতোমধ্যে সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন পরবর্তী বিরোধের জেড়ে দু পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নিহত ০২ আহত শতাধিক,

তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের ঘোষণা

আমরা কোনো পক্ষের দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র দাখিল

দ্রুতগামী বাসের ধাক্কায় এক পথশিশু নিহত

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খাওয়ালেন

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে পড়ে এক ব্যক্তির সর্বস্ব খুইয়েছেন

অর্থ আত্মসাতে এসি সোহেল কারাগারে

‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’, হোঁচট খেয়ে বললেন ব্রাজিল কোচ

আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা