টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 12 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতিবেদক
ডেক্স নিউজ
November 12, 2025 10:25 am

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা এক মামলায় আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় হিরো আলমের স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতার পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে দাম্পত্য মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

গত ২১ জুন রিয়া মনির পরিবারের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকায় একটি বাসায় বৈঠক হয়। অভিযোগ অনুযায়ী, সে সময় হিরো আলমসহ ১০-১২ জন রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেন। এ সময় তারা বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইনও নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন রিয়া মনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত