টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর সামনে একটি ট্রাকে আগুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 13, 2025 7:27 am

শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতুর সামনে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরার তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।

অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল বলেন, ‘সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি জানান, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সম্পত্তি ও বাড়ি দখলের বিরোধে ভাইকে গলা কেটে হত্যা করে বোন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিধিনিষেধের দাবি ‘বাস্তবায়িত হবে না’: ইরানের পারমাণবিক প্রধান

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল

ঢাকা-১৪. বিএনপিসহ ত্রিমুখী প্রার্থিতায় পাল্টে গেছে ভোটের সমীকরণ, তবে সাজুর জনসমর্থন এগিয়ে

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণভাবে পালনে এম পি হান্নান এর হস্তক্ষেপ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বিরোধী দলীয় নেতার

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক দর্জর মৃত্যু