টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারী ছুরিআঘাতে বাসের সহকারীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 9, 2025 5:29 am

গাজীপুরে টঙ্গী সাহাজ উদ্দিন স্কুলে পিছনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ জীবন (২৭)নামের এক যুবক নিহত হয়েছে।নিহত পেশায় বাসের হেলপার ছিলেন।

বুধবার(৯ এপ্রিল)ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুতঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের ভাই মোঃ জুবায়ের জানান,আমার ভাই পেশায় একটি বাসের হেল্পারের কাজ করতো।কাজ শেষে গতরাত ৩টার দিকে বাসায় ফেরার পথে টঙ্গী সাহাজউদ্দিন স্কুলে পিছনে ৩/৪জন ছিনতাইকারীরা গতিরোধ প্রতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে পিছন থেকে পিঠে ও ডান পায়ের রানে কুপিয়ে গুরুতর আহত করেতার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ভাইকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,আমাদের বাসা গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট লেদু মোল্লা রোড এলাকার দেলোয়ার হোসেনের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ( পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,ছিনতাইকারীর ছুড়িগাঘাতে আজ আজ রাতে গুরুতর আহত হন,পরে ভোরের দিকে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত