টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 14 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক
এ কে পলাশ
November 14, 2025 2:04 pm

কুমিল্লা সদর দক্ষিণের আব্দুল্লাহপুর এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত প্রবাসী আবু বকর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা পিজি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আবু বকর (২৫) চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং সদর দক্ষিণের আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ের জামাই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সুমাইয়া আক্তার সুইটির সঙ্গে আবু বকরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর গত শনিবার তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ওইদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী অলিরবাজার থেকে ফেরার পথে আব্দুল্লাহপুর গ্রামের কিশোর গ্যাং ফজলে রাব্বি ও পারভেজের সঙ্গে শ্যালক শান্তর ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে কিশোর গ্যাং সদস্যরা শান্তকে মারধর করলে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন আবু বকর। তখন ফজলে রাব্বি ও পারভেজ তার বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর গত ৯ নভেম্বর স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি কিশোর গ্যাং সদস্য রাব্বি ও পারভেজকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হঠাৎ এ মৃত্যুতে শ্বশুরবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

এবার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

ইরান যুদ্ধ ইস্যুতে চাপের কাছে নতি স্বীকার নয়: কিয়ার স্টারমার

কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন

সুপারি বাগানে জুয়ার আসরে অভিযান, নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: ডা. জাহেদ উর রহমান

নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

নাসিরনগর চাতলপাড়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

চট্টগ্রামের পাহাড়ি কৃষকের মুখে হাসি ছড়াচ্ছে সুস্বাদু ‘কাঞ্চন পেয়ারা’ রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে