টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 15 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে নতুন পোশাকে পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 15, 2025 9:32 am

বাংলাদেশ পুলিশের নতুন পোশাক চালু হয়েছে শনিবার থেকে। তবে এখনই সর্বস্তরে বা সবার কাছে নয়, সদস্যদের মধ্যে সীমিত পরিসরে এ পোশাক সরবরাহ করা হচ্ছে। নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, গত মঙ্গলবার (১১ নভেম্বর) পোশাকের সাথে সাথে সবারই মন-মানসিকতা পরিবর্তন করতে হবে মন্তব্য করে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসাথে সব করা যাবে না।

জানা যায়, তিন বাহিনীর সদস্যদের নতুন পোশাকের জন্য ব্যয় হবে ৬ থেকে ৭ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ সদস্যের নিজেদের কার্যকলাপ যদি পরিবর্তন না করা যায় তবে পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না। শুধু সরকারের অর্থ ব্যয় হবে। কারণ, আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশের কোনো পরিবর্তন হয়নি। পোশাক পরিবর্তনের সঙ্গে পুলিশের মনোভাব পরিবর্তনও জরুরি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তর বাসাবো লিফটের ফাঁকা জায়গাথেকে একটি ঠিকাদারের মরদেহ উদ্ধার

নাসিরনগরে জেলা পরিষদের সম্পত্তি ও স্থাপনা পরিদর্শনে সিরাজুল ইসলাম সিরাজ

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হাফসা খাঁন কে ছাড়পত্র দেওয়া হল

সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাম্পেইন শুরু

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব

আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার’

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার