রাজধানীর সুজবাগ থানাধীন উত্তর বাসাবো একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে টিপু মোল্লা (৫৭) নামের এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(১৪ ডিসেম্বর)দিবাগত রাতে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, আমরা খবর পেয়ে সন্ধ্যার দিকে উত্তর বাসাবো ৫৫/২ নম্বর একটি নিমানা দিনভবনের লিফটের খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না- তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে কিনা ও কেউ হত্যা করে তাকে ওই ফাঁকা জায়গায় ফেলে দিয়েছে কিনা ময়নাতনদের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নিজ বাসা সবুজবাগের উত্তর বাসাবো ৫৭ নম্বর বাসার মৃত ইয়াদ আলী মোল্লার সন্তান।


















