টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 15 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানালেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক
ডেক্স নিউজ
November 15, 2025 10:00 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্যানোরামা তথ্যচিত্রে তার বক্তব্য যেভাবে সম্পাদনা হয়েছে সে বিষয়ে তিনি আগামী সপ্তাহেই বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

যদিও বিবিসি এই বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে, তবুও ট্রাম্প ক্ষতিপূরণ দাবি করছেন, যা ১ থেকে ৫ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিবিসি আমার বক্তব্য বিকৃত করেছে। আমরা এর বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নেব। আগামী সপ্তাহে তারা মামলা পাবে।

তিনি আরও জানান, এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন তিনি।

বিবিসির প্যানোরামায় নির্মিত একটি প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে মনে হচ্ছিল তিনি সহিংসতার আহ্বান জানিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনার মুখে পড়ে বিবিসি এবং শেষ পর্যন্ত সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে।

বিবিসির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে পাঠানো চিঠিতে জানিয়ে দেন, ওই প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য যেভাবে কাটা-ছাঁটা করা হয়েছিল, তা ভুল ছিল এবং এ ঘটনার জন্য তারা দুঃখিত। একই সঙ্গে জানানো হয়, সংশ্লিষ্ট প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে প্রচার করা হবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত : স্বরাষ্ট্রমন্ত্রী

এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ের পালে হাওয়া, রিজার্ভে স্বস্তি

তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের মারামারি; সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক পেটাল ছাত্রদল নেতারা

আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

রাজধানীর জুরানে দুর্বৃত্তের গুলিতে এক যুবক গুরুতর আহত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

সাইবার নিরাপত্তা সক্ষমতা,ইতালির সহযোগিতা চাইলো বাংলাদেশ পুলিশ

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভেঙে বেরিয়ে গেল ইরানের ৩টি তেল ট্যাংকার