টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 16 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস্টার চট্টগ্রাম ওপেন বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 16, 2025 5:35 pm

চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস্টার চট্টগ্রাম ওপেন বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫। আগামী ২১ ও ২২ নভেম্বর চট্টগ্রাম নগরের দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস্টার চট্টগ্রাম ওপেন বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫’ শিরোনামের দুই দিনব্যাপী বডিবিল্ডিং প্রতিযোগিতা। সারাদেশের প্রায় ৫০০ এর অধিক খেলোয়াড় অংশ নেবেন এবারের আয়োজনে।

প্রতিযোগিতার আয়োজন করছে গ্র্যাভিটি ফিটনেস পিএলসি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এবারের প্রতিযোগিতায় মোট ১০টি ক্যাটাগরি থাকবে। এর মধ্যে রয়েছে ম্যানস ফিজিক (১৬৬ সেঃমিঃ এবং ১৬৬+ সেঃমিঃ), বডিবিল্ডিং (৬০ কেজি – ৮০+ কেজি), মাস্টার্স (৪০ বছর বা তদূর্ধ্ব) এবং শুধুমাত্র চট্টগ্রামের তরুণদের জন্য ‘এমার্জিং মিস্টার চট্টগ্রাম’ বিভাগ। এই বিভাগে শুধুমাত্র ২১ বছরের কম বয়সী চট্টগ্রামের বাসিন্দা খেলোয়াড়েরা অংশ নিতে পারবেন।

সব ক্যাটাগরি থেকে নির্বাচিত সেরা বিজয়ীদের নিয়ে শেষে অনুষ্ঠিত হবে “ওভারঅল চ্যাম্পিয়ন “প্রতিযোগিতা। সর্বোচ্চ বিজয়ী পাবেন একটি ১৫০ সিসির মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার রাজকীয় অভ্যর্থনা। এছাড়া আরও থাকছে “বেষ্ট পোজিং” পুরষ্কার।

প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য থাকবে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার। বিচারক হিসেবে থাকবেন ঢাকাস্থ পাঁচজন খ্যাতনামা বডিবিল্ডিং প্রশিক্ষক ও প্রাক্তন চ্যাম্পিয়ন।

দর্শকেরা ১০০ টাকা মূল্যের টিকিট কেটে প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন। দর্শকদের জন্যও থাকছে ১০টি আকর্ষণীয় পুরস্কার ও নানা বিনোদনমূলক আয়োজন। সমাপনী দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর উপস্থিত থাকবেন বাংলাদেশের একমাত্র আইএফবিবি প্রো কার্ড হোল্ডার তামির আনোয়ার।

গ্র্যাভিটি ফিটনেসের কর্ণধার ও আয়োজক কমিটির আহ্বায়ক রনি দাশ জানান, জমকালো আয়োজনের মাধ্যমে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সহজ প্লাটফর্মে অনলাইনে নিবন্ধনের সুযোগ এবারই প্রথম দেওয়া হচ্ছে। এছাড়াও ভেন্যুতে নিবন্ধন করার সুযোগ তো থাকছেই। খেলোয়াড়দের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। মোট ৫৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে, যার মধ্যে থাকছে সেরাদের সেরা ও সেরা প্রদর্শনকারীসহ বিশেষ সম্মাননা।

বডিবিল্ডিংপ্রেমী চট্টগ্রামবাসীর জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম বড় ক্রীড়া উৎসব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন আজ

ডা. সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ আসনের প্রার্থী মনোনয়নে উচ্ছ্বাস: খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি হিমেল খানের কৃতজ্ঞতা

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার

১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল

শান্তি – সমৃদ্ধি ও সম্পপ্রীতির এবং আলোকিত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের জনসভা

রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রবীন ও সদস্য সচিব লিমন

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ

আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান