টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
এ কে পলাশ
November 21, 2025 8:29 am

যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চীফ খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে খোকন চৌধুরী জানান, কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভের সংবাদ প্রচারকে কেন্দ্র করে গফুর ভূইয়া মিডিয়া সেল নামক ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনায় তিনি কুমিল্লা নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-জনকণ্ঠের কুমিল্লা স্টাফ রিপোর্টার মীর শাহ আলম, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মো. শহীদুল্লাহ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি- ওমর ফারুকী তাপসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হুমকির ঘটনা দুঃসাহসিক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। অথচ সকল প্রমানসহ অভিযোগের চারদিন পার হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তাই ওসির প্রত্যাহারের দাবি করেন সাংবাদিকরা। এছাড়া
অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিসহ জানানো হয় সমাবেশে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা

কুমিল্লা-৬ আসনে হয় প্রার্থী পরিবর্তন, নয়তো তারেক রহমানকে প্রার্থী চায় হাজী ইয়াছিন

ইরানি সরকারের পতন ঘটাতে ব্যর্থতায় মোসাদের দুই কর্মকর্তা বরখাস্ত

এবার যত্রতত্র পশুর হাট বসানো যাবে না: সমবায় প্রতিমন্ত্রী

সবার সহযোগিতা থাকলে হাসিনাকে ফিরিয়ে আনা হবে

কুমিল্লায় ট্রাক চালক হত্যা ঘটনায় আটক-৫

ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা,ভোট হবে ৫ ধাপে, শুরু হবে ২১ জানুয়ারি

নির্বাচিত হলে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিবো : কুমিল্লা-৯ বিএনপির প্রার্থী আবুল কালাম

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৩২ হাজারের বেশি যানবাহন