টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 24 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যবের অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
November 24, 2025 10:24 am

কুমিল্লা সদর মতিনগর এলাকায় অভিযান চালিয়ে ১ মণ গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (২৪ নভেম্বর) জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির মতিনগর এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী কবির হোসেন (৩৬) কুমিল্লা জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির মতিনগর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার মতিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাজাসহ কবির হোসেন নামক ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানা প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

‎বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল বিল্টুর সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল

হরমুজ প্রণালিতে টোল এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার নিল ইরান

ডেমরায় এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা

চট্টগ্রাম জেলা পরিষদ সাবেকসদস্য ড. মাহমুদ হাসানের নবম মৃত্যুবার্ষিকী ১ এপ্রিল

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ

বিআরটিএতে জনবল কম থাকায় কাঙ্খিত সেবা পাচ্ছে না গ্রাহকরা 

ইরানি কর্মকর্তারা আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত : ট্রাম্প

মিরপুরে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে ৯ দালাল গ্রেফতার

তিতাসে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ না করে বিল উত্তোলনের ঘটনায় তদন্তে দুূদক