টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় ১ ডিসেম্বর

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 25, 2025 9:58 am

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তা, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব এবং সাবেক প্রতিমন্ত্রীসহ আরও অনেকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসব আসামিদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়,ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানা ১০ কাঠা জমির একটি প্লট বরাদ্দ নেন।

এই অভিযোগের পর দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন।

পরে তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

এ বছরের ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

বিচার চলাকালে মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।সব যুক্তিতর্ক শেষে এখন রায় ঘোষণার অপেক্ষা। আগামী ১ ডিসেম্বর জানা যাবে এই আলোচিত মামলার পরিণতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১

মূলধনে ঘাটতি থাকলেও প্রণোদনা বোনাস দিতে পারবে ব্যাংকগুলো: কেন্দ্রীয় ব্যাংক

ফ্যামিলি কার্ড আমার বউও পাবে, কিন্তু টাকা পাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কারাগারে চালু হচ্ছে ভিডিও কলে বন্দিদের কথা বলার সুযোগ

১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

আগামী ঈদেই সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

যাত্রাবাড়ীতে লুণ্ঠিত টাকাসহ “হানি ট্র্যাপ” চক্রের দুই সদস্য গ্রেফতার

কুড়িগ্রামে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিন মাদক সেবির কারাদন্ড

প্রকাশ পেল জামিল হোসেন-মুনমুনের ‘আজব শহর