টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটের সদর ইউনিয়ন মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
November 29, 2025 4:17 pm

রাজারহাট সদর ইউনিয়নে মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে । শনিবার উপজেলার রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, রাজারহাট থানার ওসি তদন্ত আব্দুর রহিম।
উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সহ-সভাপতি মিয়া ইফতেখার রাঙ্গা,মশিউর রহমান, গোলাম মোস্তফা,আতাউর রহমান রিপন,যুগ্ম সম্পাদক এডভোকেট আলী আহমেদ আতিক,নয়ন আলী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট রায়হানুল কবির কানন,সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া,কোষাধ্যক্ষ ফরহাদ আলী,
প্রধান শিক্ষক আতাউর রহমান পাখি,মকবুল হোসেন,ইউনিয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম তপন,মিজানুর রহমান মিজান, উপদেষ্টা ডা:মোনাইমখা মোন্নাফ,আব্দুল খালেক জিহাদী
সহ অনেকে।

পরে ফুলবাড়ী উপনচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আখেরুজ্জামানকে আহবায়ক,রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সদস্য সচিব এবং মাওলানা ফখরুল ইসলাম, শিক্ষক আনিসুর রহমান এবং ব্যবসায়ী খোরশেদ আলমকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী

জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

আওয়ামী লীগের ইফতার মাহফিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ

টানা মন্দায় চামড়ার বাজার, দাম নেমেছে তিন ভাগের এক ভাগে

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ বিএনপি নেতা আটক

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আজ

বীরগঞ্জে ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা

গেন্ডারিয়ায় গোলাগুলি, পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৫

স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি