টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার- ৩

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
December 7, 2025 11:58 pm

কুমিল্লার তিতাস উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের পর তাদের তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাহপুর গ্রামের আনু মিয়ার ছেলে রবিউল আউয়াল রবি (২৭), আব্দুল মন্নাফ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন ওরফে বাহাদুর (৩৪) এবং আব্দুল কাদিরের ছেলে মো. ইকবাল (৩০)। তারা সবাই তিতাস উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিতাস থানা সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে শাহপুর গ্রামে সেনাবাহিনীর যৌথ দল অভিযান চালায়। এ সময় রিপন মিয়ার বসতঘর থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও কাঠের বাটযুক্ত ১টি দা উদ্ধার করা হয়। একই অভিযানে তিনজনকে আটক করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ওসি (তদন্ত) মো. মফিজ উদ্দিন বলেন, “তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁও শিল্পাঞ্চল বেগুন বাড়ি এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

ছুটির দিনে দুই জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

পল্টনে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে এক বাস হেলপারের মৃত্যু

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫৮৫ জন দুঃস্থ অসহায় মানুষ

কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২

গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

সেনা-জোন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান

ইথিওপিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর