টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 8 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

প্রতিবেদক
এ কে পলাশ
December 8, 2025 12:01 am

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ রোগমুক্তি কামনায় কুমিল্লায় টানা ১০ দিন ধরে ধারাবাহিকভাবে নানা ধর্মীয় আয়োজন চলছে। কুমিল্লা–০৬ আসনের জননেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ, পশু সদকা ও বিশেষ দোয়া-মাহফিল আয়োজন করা হচ্ছে প্রতিদিন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে শুরুতেই কুরআন তেলাওয়াত ও খতম সম্পন্ন হয়। এরপর বিকেলে সেখানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া মাহফিলে অংশ নেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি ও মাহাবুবুর রহমান দুলাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, যুবদল নেতা মশিউর রহমান সজিবসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং কৃষকদলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লা–০৬ আসনের জননেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন টানা ১০ দিন ধরে ধারাবাহিকভাবে কুরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করে যাচ্ছেন। এটি জননেতা ইয়াছিনের মানবিকতা, দলীয় দায়িত্ববোধ এবং নেত্রীর প্রতি গভীর ভালোবাসারই প্রতিফলন।

বক্তারা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা আজ শুধু একটি দলের নয়, সমগ্র দেশের গণতন্ত্রপ্রত্যাশী মানুষের কামনা। তাঁরা দেশবাসীকে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করারও অনুরোধ জানান।
আয়োজকরাও জানান, নেত্রীর সুস্থতা না আসা পর্যন্ত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইয়েমেন সরকারকে সহায়তায় চার কার্গো বিমানে অস্ত্র পাঠাল পাকিস্তান

জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল

‘মাল্টিন্যাশনাল’ একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে নেমেছিল মরক্কো

আওয়ামীলীগের দোসর এবং অর্থ যোগানদাতা ঢাকায় সিভিল এভিয়েশন সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেন ও তার স্ত্রী চম্পা, দুর্নীতি -অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদ গড়েছেন

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ

নাসিরনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ হাতের টানে উঠে যাচ্ছে পিচ

তিতাসে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী উদযাপন

‎ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনর্গঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা সজীব রায়হান

ছয় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-ফিলিপাইন