ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোঃ রাশেদ(৩৫)নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে অসুস্থ অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মোঃ সুজন জানান,রাশেদ দুপুরে দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহত রাশেদ কেন্দ্রীয় কারাগারে মতিঝিল থানার মামলা নং-১০ (২)২২ ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১)২০-ক ,কারাগারে বন্দী ছিলেন,রাশেদের কয়েদি নাম্বার ৭৫৫\এ তার বাবার নাম গোলাম রাব্বানী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে,তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















