টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পরপর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 12, 2025 6:42 pm

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ এলাকায় পরপর দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিটি কর্পোরেশন অফিসের সামনে এবং অল্প সময়ের ব্যবধানে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণ ঘটে সিটি কর্পোরেশন এলাকায়। ঘটনাস্থলে থাকা সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মচারী জানান, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথম বিস্ফোরণের অল্প সময় পরই ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি আরও একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর দুই বিস্ফোরণের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে জানতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পথচারী ও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এ ধরনের নাশকতা ঘটানো হতে পারে। তাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষণা হওয়া আওয়ামী লীগের কিছু কার্যক্রমের সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন তারা। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৫ এপ্রিল থেকে ১৮ জেলায় হাম টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নাসিরনগরে নির্বাচনী মাঠে সরগরম,  তিনজনের মনোনয়ন ফরম সংগ্রহ

প্রিয় শেখ হাসিনাকে’ দেশে ফেরার ‘অনুরোধ’ সোহেল তাজের

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃত্যুদণ্ড ১৩ জনের: সংসদে আইনমন্ত্রী

বীরগঞ্জে বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার

নেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

মাটি কাটায় সাতকানিয়ায় জামায়াত কর্মী মোমেনকে ৫ লাখ টাকার জরিমানা

হাজারীবাগে বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় নিচে পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু