টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা আটক

প্রতিবেদক
এ কে পলাশ
December 14, 2025 6:06 pm

কুমিল্লা বুড়িচং উপজেলা সদরে ও ময়নামতি নাজিরা বাজার এলাকায় থানা পুলিশের অভিযানে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল ও ময়নামতি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্তকে আটক করেছে।

শনিরার (১৩ ডিসেম্বর) রাতে বুড়িচং থানা ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কুমিল্লার বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। এর মধ্যে বুড়িচং উপজেলা সদরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেল এবং ময়নামতি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্তকে ময়নামতি ইউনিয়ন এর নাজিরা বাজার বাসা থেকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান দুজনের গ্রেফতারের বিষয়টি জানান, আটককৃতদের সন্ত্রাস বিরোধী মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন 

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিম গ্রেফতার

ইরানি হামলার ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন,মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা

কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকিতে ঢাকা জার্নাালিস্ট কাউন্সিল(ডিজেসি) মানববন্ধন 

ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

টাঙ্গাইলের কোর্ট কমিশনার আব্দুল লতিফ-এর বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

চাঁদ দেখা গেছে, রাত পোহালেই ঈদুল ফিতর

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী গাড়ির ধাক্কায় ট্রাকের সহকারীর মৃত্যু