টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 15 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে মহিষ চু//রি করে পালানোর সময় আটক ৩

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
December 15, 2025 2:06 pm

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে মহিষ চুরি করে নৌকায় করে পালানোর সময় তিনজনকে আ/ট/ক করেছেন স্থানীয় জনতা। পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রে/ফতা/র করে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রে/ফ/তার/কৃত তিনজন হলেন—উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের মোঃ আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের মোঃ মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) ও চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের মোঃ রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫)।

‎স্থানীয়রা জানান, উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের সিদ্দিক শেখের গোয়ালঘর থেকে চারটি মহিষ চু//রি হয়ে যায়। এরপর সিদ্দিক শেখের পরিবার ও স্থানীয় লোকজন মহিষগুলো উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করতে থাকে।

এক পর্যায়ে রোববার সকাল ৯টায় নদীর ঘাটে ৪টি মহিষ নৌকায় তুলতে দেখতে পায় তারা। এ সময় তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন উ/ত্তে/জিত হয়ে চো/র/দের মারধর করে আটকে রাখে। খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম মহিষগুলো ও চো/রদের পুলিশ হেফাজতে নেয়।

‎উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আ/সা/মি/দের বিজ্ঞ আদালতের মাধ্যমে কা/রা/গা/রে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা

ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

বীরগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে রুট পারমিট শাখায় আব্দুর রহিমের অপকর্ম –দুর্নীতি থেমে নেই ! অবৈধভাবে অটেল সম্পদের মালিক, গ্রাহকদের ভোগান্তির শেষ নেই

রাজধানীর শাহাবাগে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় নয় শিক্ষার্থী আহত ও একজন ভর্তি দেওয়া হয়েছে