টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
December 17, 2025 7:21 pm

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবসের র‌্যালি শুরু হয় সকাল আটটায়। র‌্যালি বিশ্ব কলোনি লেক সিটি হয়ে আকবরশাহ থানার সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সকাল নয়টায় বাচ্চাদের নাস্তা ব্যবস্থা করা হয় এবং দশটায় থেকে শুরু হয় রচনা প্রতিযোগিতা ও খেলাধুলা। রচনা প্রতিযোগিতা ও খেলাধুলা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ভূঁইয়া। খেলাধুলা শেষে দুপুর দুইটায় শিশুদের মাঝে দুপুরের খাবার আয়োজন করা হয়। দুপুর আড়াইটা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা। অনুষ্ঠানটি শেষ হয় বিকেল পাঁচটায় অনুষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, অত্র সংগঠনের ফেনী জেলার সমন্বয়ক কাউসার শরীফ নয়ন, চট্টগ্রাম ইউনিট লিডার ফোরকান আলী, প্রচার সম্পাদক স ম জিয়াউর রহমান, উপদেষ্টা খুরশিদা খানম খুশি, অত্র সংগঠনের আহ্বায়ক সাবরিনা আফরোজা, উপদেষ্টা কাউছার উদ্দিন, উপদেষ্টা মো. আক্তার হোসেন, উপদেষ্টা মনিরা আক্তার রুনা, শিক্ষা সম্পাদিকা তাসলিমা আক্তার প্রিয়া, অর্থ সম্পাদিকা নাদিয়া সুলতানা, সদস্য মাহাবুব আলম, সদস্য মো. শামীম।

বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে গৌরব ও আত্মমর্যাদার এক চিরস্মরণীয় প্রতীক। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বিজয় দিবসের অনুষ্ঠান মুক্তিযুদ্ধের চেতনা লালন ও দেশপ্রেম জাগ্রত করার একটি ক্ষুদ্র প্রয়াস। বিজয়ের এই দিনে আমাদের অঙ্গীকার হোক ব্যক্তিগত ও সামষ্টিক জীবনের সততা ও দেশপ্রেমকে ধারণ করে একটি সুন্দর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র রমজান মাসে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে সিএনজি ও ফিলিং বন্ধ

এইচএসসি পরীক্ষাতে স্বপ্নপূরণ না হওয়ায় গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা

কুমিল্লায় প্রানী নির্যাতন রোধসহ জন সচেতনতা বাড়াতে প্রানী প্রেমীদের মিলন মেলা

“আইনের শাসন নিশ্চিত করতে বিচারকদের মানসিক স্বাধীনতা জরুরী”—বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী

কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন!

দুই বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও