সংরক্ষিত ছবি
রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগে একটি বাসায় এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মায়ের বকাঝকা অভিমানে ইকরা তারাবি খান(১৮)নামে শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করো।
নিহত ইকরার মামা তসলিম উদ্দিন জানান, আমার ভাগ্নি এবার মালিবাগে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ছিল।পরীক্ষার আশা স্বরূপ না হওয়ায় মায়ের বকাঝকা অভিমানে করে নিজ বার রুমের শাওয়ারে সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়।পরে আমরা দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহত ইকরাদের নিজ বাসা শান্তিবাগের ১০/এ নম্বর বাসার মোঃ তৌহিদুর রহমান খানের মেয়ে। নিহত ইকরা দুই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















