টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 18 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে তৃতীয় শ্রেণি কর্মচারীদের নির্বাচনে সভাপতি আলী ও সম্পাদক রুহুল

প্রতিবেদক
কে এস ইসলাম
December 18, 2025 4:50 pm

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে আলী আহমেদ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর ) মধ্যরাতে ২১ পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার সহকারী পরিচালক(প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার ডা.আব্দুর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় ডা.মিলন অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়।সভাপতি পদে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলী আহমেদ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আব্দুল বাকি (শিশির) ১২২ ভোট পেয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয়দেবচন্দ্র দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৩৬ ভোট পেয়েছেন রফিকুল ইসলাম।সহ-সভাপতি পদে ১৬৮ ভোট পেয়ে সেলিম রেজা, ১৬৩ ভোট পেয়ে রফিকুল ইসলাম ও ১৬৫ ভোটে পেয়ে কাউসার উদ্দিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান পেয়েছেন ১৩৫ ভোট হারুন অর রশিদ পেয়েছেন ১০৮ ভোট ও রেহানা আক্তার পেয়েছে ৮৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন তার প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন ১৩৮ ভোট।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসলাম ফকির এবং তার নিকটতম প্রতিদ্বন্দী রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৩০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মামুন ও ১৯৭ ভোট পেয়ে ইউসুফ আলী নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন পেয়েছেন ১২৯ ভোট ও কামরুল হাসান পেয়েছেন রুবেল পেয়েছেন ১০৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান সিদ্দিকী (সাঈদ)এবং তার নিকটতম প্রতিদ্বন্দী হাফেজ আব্দুল্লাহ পেয়েছেন ১৪৪ ভোট।

অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আমিনুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট।প্রচার সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গৌতম তরফদার এবং তার প্রতিদ্বন্দ্বী অনুজ কুমার মিস্ত্রি পেয়েছেন ১৩১ ভোট।

দপ্তর সম্পাদক পদে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দী ইমরানুল হক আল আমিন পেয়েছেন ১৪৮ ভোট।ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুল হাসান পেয়েছেন ১০৯ ভোট।

মহিলা সম্পাদক পদে ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আমেনা বেগম এবং তার নিকটতম প্রতিদ্বন্দী রেশমা আক্তার পেয়েছেন ৬৫ ভোট।স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হোসেন পেয়েছেন ১৪০ ভোট।

সহ-সাংগঠনিক পদে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মর্তুজ আলী পেয়েছেন ১১১ ভোট।কার্যনির্বাহী সদ‍স‍্য পদে জাহিদুল ইসলাম ১৭৫ ভোট, নুরে আলম হিমেল ১৫৭ ভোট, তাজুল ইসলাম ১৪৪ ভোট ও বিএম ওমর ফারুক ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ সাইফুল ইসলাম পলাশ ১১৪ ভোট, জয়নাল আবেদীন ১২০ ভোট ও আবুল হোসেন বিপ্লব ৮৯ ভোট পেয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে বীরগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল

রাজউক চেয়ারম্যানের নাম ভাংগিয়ে ইমারত পরিদর্শক অমিতের অনৈতিক কর্মকাণ্ড

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাত: মাইজভাণ্ডারে ১২০তম ওরশ সম্পন্ন

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

রাউজান পূর্ব গুজরায় সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৪০০তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব উদযাপন

২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর ৪৭৪ অভিযান, হতাহত ১,৫৪০

সার্বিক সহযোগিতা করা হবে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট