টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 19 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে এক তরুনী আত্মহত্যা

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
December 19, 2025 12:57 pm

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে মোছাঃ হাওয়া (১৮) নামে এক তরুনী আত্মহত্যা করেছেন। নিহত হাওয়া বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল হাই মোল্লার মেয়ে।১৯ ডিসেম্বর ২০২৫ সকাল অনুমান ০৭.০০ ঘটিকা হইতে ০৮.০০ ঘটিকার সময় আবদুল হাই মোল্লার বসতবাড়ির পশ্চিম পাশের টিনের ঘরের মধ্যে বাশের আড়ার সাথে ছাগল বাঁধা প্লাস্টিকের রশি গলায় পেচিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্রে জানতে পারি,মোছাঃ হাওয়া সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া তাহার বাবা কে সকালের নাস্তা খেতে দেয়, কিছুক্ষণ পর বাবা-মা বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে, পরিবারের সকলের অগোচরে,বাড়ির পশ্চিম পাশের টিনের ঘরের মধ্যে বাশের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

বাবা মা বাড়ির বাহিরে যাওয়ার পর বাড়িতে লোকজন না থাকার কারণে সকলের অগোচরে আত্মহত্যা করেন। মোছাঃ হাওয়ার ছোট বোন মিম আক্তার(১৩) তার বড় বোনকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখে অন্য রুম থেকে উকি মেরে দেখতে পাই যে গলায় রশি দিয়া ঝুলিয় আছে,মোছাঃ হাওয়ার ছোট বোন চিৎকার চেঁচামেচি করলে বাবা-মা সহ বাড়ির আশেপাশের লোকজন আসিয়া গলার রশি কাটিয়া মাটিতে নামান এবং পরে বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দিলে। বালিয়াকান্দি থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। এবিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশ জানায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আত্মীয়-স্বজনের সূত্রে জানতে পারি মোছাঃ হাওয়া শারীরিকভাবে অসুস্থ ছিল মাঝে মধ্যে দাঁত লেগে অজ্ঞান হয়ে যেত পরে মাথায় পানি দিলে ঠিক হয়ে যেত।মোছাঃ হাওয়ার বাবা মার সাথে কথা বলে জানা যায় যে, মোছাঃ হাওয়া কে মাঝে মাঝে জিনের আসর ভর করত বলে জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিরাপদ শান্তিময় ও আলোকিত নাসির নগর গড়াই আমার মূললক্ষ্য, এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

শিক্ষামন্ত্রীর সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাত

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি

রাজারহাটে স্বামী-স্ত্রী একই ঘরে শোয়া অবস্থায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ দফায় ২,৩৪০ বস্তা সার জব্দ, কারাদণ্ড ২ জনের

নির্মাণাধীন ভবনের পানির হাউজে পরে এক শিশুর মৃত্যু

তরুণ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তিতাসে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর