টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 19 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 19, 2025 7:28 pm

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত।

তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি।
এই ঘটনার প্রেক্ষিতে ফলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।

একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর কারণ নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান।

পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদও দেন তিনি।
বিবৃতিতে ফলকার তুর্ক আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

কুড়িগ্রাম-২ আসন সংসদ সদস্যের সাথে জেলার সার্বিক উন্নয়নে সর্বসাধারণ মানুষের মতামত

ব্যাংকে একদিনের ছুটি বাতিল

দেশত্যাগের নিষেধাজ্ঞায় আবুল কালাম আজাদ ও শিবলী নোমান

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৭২ অপরাধী গ্রেফতার

যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে বৃহত্তম মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

মধ্যপ্রাচ্য তিন দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

বাজারহাটে চার্জশিট বাণিজ্যের ফাঁদে সংবাদকর্মী, তদন্ত না করেই আসামিপক্ষে পুলিশি প্রতিবেদন

গুলিস্তানের ফুটপাতে ঈদের বেচাকেনা জমজমাট

নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার বাচ্চু মিয়ার যোগদান