টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 18 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকে একদিনের ছুটি বাতিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 18, 2026 10:52 pm

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠান টানা সাত দিন বন্ধ থাকবে। তবে ঈদের এই দীর্ঘ ছুটি শুরুর আগে তৈরি হওয়া চাপ সামলাতে সাপ্তাহিক ছুটির মধ্যে এক দিনের ছুটি বাতিল করে ওই দিন আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (ডিএফআইএম) আবুল কালাম আজাদের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মে তারিখের স্মারক অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে এর আগে শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন এবং পরদিন রোববার (২৪ মে) ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ খোলা থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় ৪১ অপরাধী গ্রেফতার

উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন

খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা ইরানের

ইউপি নির্বাচনে প্রচারণায় আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক মোঃ রেজাউল করিম

দেশে ফিরলেন ড. ইউনূস

রূপপুর থেকে সেপ্টেম্বরে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

আ’ লীগের দোসর এলজিইডির প্রকল্প পরিচালক রুহুল আমিন খানের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ নেওয়ার একাধিক অভিযোগপত্রের নথি গায়েব, অঢেল সম্পদ গড়েছেন বলে অভিযোগ; কর্তৃপক্ষের ভূমিকা রহস্যজনক !

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষের আহত ২

২২ পুলিশ সুপারকে বদলি

প্রকাশ্যে আলোচনার কথা বলে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার