টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 21 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দগ্ধ দুই মেয়ে জাতীয় বার্ণে ভর্তি

প্রতিবেদক
কে এস ইসলাম
December 21, 2025 9:31 am

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরের বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ তার দুই মেয়ে বিথী আক্তার(১৩)ওস্মৃতি আক্তারকে (১৮) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেনের সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।

শুক্রবার(১৯ ডিসেম্বর)গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রবিবার(২১ ডিসেম্বর)সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমানজানান,লক্ষীপুর থেকে গতকাল বিথী আক্তার শরীরে ২ শতাংশ দগ্ধ এবং স্মৃতি আক্তারের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। এদের দুজনের মধ্যে স্মৃতি আক্তারের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) তাকে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে বীথি আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ কম থাকায় জরুরি বিভাগের অবজারভেশনে তাকে রাখা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই মারা যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ মোজাম্মেল হক

কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

কুমিল্লার মানুষের জন্য জীবন দেব-হাজী আমিন উর রশিদ ইয়াছিন

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

দুই বছরের কন্যার সামনে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা