টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 22 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী র‌্যাবের জালে আটক

প্রতিবেদক
এ কে পলাশ
December 22, 2025 10:57 am

কুমিল্লা তিতাসের মজিদপুরে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী জামাল শিকদারকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আসামী মোঃ জামাল সিকদার (৫০) তিতাস উপজেলার শিবপুর গ্রামের সিকদার বাড়ির মোঃ দিলু মিয়া সিকদারের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‌্যাব সুত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ কুমিল্লা জেলার তিতাস থানাধীন মজিদপুর ইউনিয়নের শিবপুর সাকিনস্থ শিকদার বাড়িতে জামাতা কর্তৃক শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, আসামী জামাল উদ্দিন ভিকটিম সুফিয়া বেগম (৭০) এর মেয়ের জামাই। ঘটনার দিন আসামী তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী ও মেয়েকে গালমন্দ করে। একপর্যায়ে তার মেয়ে মারিয়া আক্তার (১৭)’কে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করে। এসময় মারিয়া আক্তার মাটিতে পরে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। তখন পরিবারের অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করায়।

উক্ত ঘটনাটি আসামীর শাশুড়ি জানতে পেরে আসামীর বাড়িতে আসে এবং আসামীকে তার মেয়েকে মারার কারন জিজ্ঞাসাবাদ করলে তাদের উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে আসামী জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি সুফিয়া বেগমকে মারধর করে এবং তাকে কোলে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। এ ঘটনাটি প্রতিবেশীরা দেখতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী জামাল উদ্দিন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের নাতি বাদি হয়ে কুমিল্লা জেলার তিতাস থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। উক্ত হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা হতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত এজাহারনামীয় ১ নং আসামী মোঃ জামাল সিকদারকে গ্রেপ্তার করে। এসময় আসামীর হেফাজত হতে ১ টি মোবাইল ফোন এবং নগদ-১১,০০০/-টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার সকালে কুমিল্লা জেলার তিতাস থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুলিশের নাম-ছবি-পদবি ব্যবহার করে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান

দীর্ঘ ত্যাগের ফলেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

বীরগঞ্জে করিমপুর কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

আরএসএফ’র প্রতিবেদন জুন মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

যুক্তরাজ্যের এনফিল্ডে জমজমাট ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত