টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 22 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
December 22, 2025 11:09 am

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটায় হোমনা ও বেলা সাড়ে বারোটায় তিতাস উপজেলা থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.
সেলিম ভূঁইয়া বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্ৰহ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব ও তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ইসলাম উপস্থিত ছিলেন।

কুমিল্লা-২ নির্বাচনী এলাকার হোমনা-তিতাস উপজেলা থেকে

পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহের সময়
অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে ছিলেন-
তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,
হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব
মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ হোমনা-তিতাস) উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নে-তাকর্মী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুইটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ

এটি বিরল নয়, দেশে বিভিন্ন খামারেই পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

বরগুনায় নিলাম কাগজ দেখিয়ে কোটি টাকার জমি আত্মসাৎতের চেষ্টা , মিথ্যা মামলা দিয়ে হয়রানি

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ এখনও মেসিদের বুকে

ইসরায়েলে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

খিলগাওয়ে গলায় ফাঁস নিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা