টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 25 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান

প্রতিবেদক
ট
December 25, 2025 11:24 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, ঢাকা-১৫ আসন থেকে এখন পর্যন্ত জামায়াত আমিরের পাশাপাশি বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ প্রায় এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে সুন্দরপুর মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি নির্বাচিত জনসভা

আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প

নাগেশ্বরীতে আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে!

ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক

ডাকাত চক্র

রাজধানীর মোহাম্মদপুরের ডাকাত চক্রের তিন সদস্য গ্রেফতার

বীরগঞ্জে মন্দিরের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

অপপ্রচারের অভিযোগের মধ্যেও আলোচনায় ভাকুর্তার জনপরিচিত মুখ মো. আনোয়ার হোসেন