টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে!

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 4, 2026 9:11 pm

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ দর্শানোর এই নোটিশ হাসপাতালের সামনে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি আকারে টাঙানো হয়েছে।

এর আগে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে জমা দেয়। তদন্ত প্রতিবেদনে উঠে আসা নানা বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।তদন্ত কমিটির পর্যবেক্ষণ বলছে, আদ্-দ্বীন হাসপাতালের ভবনটিতে হাসপাতাল চালানোর মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। হাসপাতালে পর্যাপ্ত আলোবাতাসের অভাব ছিল এবং পোস্ট অপারেটিভ রোগীর রুমে অধিক সংখ্যক রোগী ও স্বজনের সংখ্যা অনেক বেশি ছিল।তদন্তে উঠে আসা হাসপাতালের নানা অসঙ্গতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যে ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি ছিল। এছাড়া ওয়ার্ডে রোগীর পরিমাণ অনেক বেশি ছিল। পাশাপাশি চিকিৎসক ও নার্সরা ঠিকমতো সেবা দেয়নি এবং নার্সদের ভূমিকাও রোগীবান্ধব ছিল না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় নবজাতকদের মৃত্যু হয়েছে। এছাড়া রোগীর স্বজনেরা বেশ কয়েকবার বলার পরও নার্স ও চিকিৎসকদের অবহেলাজনিত কারণও শিশুদের মৃত্যুর জন্য দায়ী।ঘটনার সময় যেসব দায়িত্বরত নার্স ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সার্বিকভাবে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার দু’দিনের মধ্যে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বদ্ধ ঘরে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে কেউ যেন সাহস না পায় সে অনুযায়ী কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে মারা যায় ৬ নবজাতক। এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ৩ জুন নির্ধারণ করা হয়। প্রথমে ৩ সদস্যের কমিটি গঠন করা হলেও, পরে সদস্য সংখ্যা বাড়িয়ে তদন্ত কমিটিতে নিউরো চিকিৎসক, প্রকৌশলীসহ আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লালবাগ ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য: অনুসন্ধান করায় যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

ডিমলায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

‎সাভারে পোশাক কারখানায় উত্তেজনা, ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলেন স্থানীয়রা

ভূরুঙ্গামারীতে ফিস্টুলা রোগী শনাক্তকরণে একদিনের কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় রাতের আঁধারে জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ

আগামী ৩ মে শুরু ডিসি সম্মেলন

রৌমারীতে ১৬৫ পিস ইয়াবাসহ ১ কুখ্যাত মাদক সম্রাট আটক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি: ইরানের স্পিকার

সুইডিশদের বিধ্বস্ত করে গোল উৎসবে মেতে উঠলো নেদারল্যান্ডস

রাজারহাটে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা