টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 26 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসির নগরে  হাড়কাঁপানো শীত,খরখুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
December 26, 2025 8:37 am

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় মৌসুমি শীতের প্রভাবে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে গেছে। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায়  নাসিরনগরে  চলতি মৌসুমের সর্বনিম্ন ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই দিন বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগের দিন বৃহস্পতিবা (২৫ডিসেম্বর) উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
হিমেল বাতাস ও শৈত্যপ্রবাহের প্রভাবে খেটে খাওয়া মানুষের চরম ভোগান্তির স্বীকার হচ্ছে , এছাড়া তীব্র শীতের ফলে দেখা দিচ্ছে শিশু- বৃদ্ধদের ঠান্ডা জনিত নিমোনিয়া সহ বিভিন্ন রোগের প্রকোভ।   তবে আগামী কয়েকদিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে অনেকেরই ধারণা।

সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ছিল হালকা কুয়াশা। সকাল ১১টার পর সূর্যের দেখা মিললেও হালকা বাতাসে ঠান্ডা আরও বেড়েছে। শীতের তীব্রতায় গ্রাম ও শহরের হাটবাজারে লোকসমাগম কমে গেছে, কমেছে যানবাহন চলাচলও।

সদর উপজেলার কলেজ মোড় এলাকার অটোরিকশাচালক বাছির মিয়া বলেন,
“আজ শীত খুব বেশি। হাত-পা জমে আসছে। যাত্রী কম, আয়ও কমে গেছে।

বাজারের ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মজিবুর রহমান বলেন, সকালে কুয়াশা ও ঠান্ডার কারণে গ্রাম থেকে পণ্য আনতে দেরি হয়েছে, ফলে বেচাকেনা কম।
এদিকে শীত বাড়ায় উপজেলার বিভিন্ন শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বর ও জানুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রা স্বাভাবিকভাবেই কম থাকে। কয়েকদিন পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আশুলিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধকে দেখতে ঢামেকের বার্নে দুই মন্ত্রী ৫০,০০০/= টাকা করে আর্থিক সহায়তা:মন্ত্রী

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ওয়াশরুম থেকে ঝুলন্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লন্ডনের ইলফোর্ডে গ্রেটারচট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

“আমি সেদিন হব ক্ষান্ত,যেদিন বাংলাদেশের রোগীরা হবেন শান্ত”: স্বাস্থ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রেমিট্যান্সে ভাটার শঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী

অক্সিজেন মাস্ক খুলে ভাগিয়ে নেওয়ার সময় এক শিশুর মৃত্যু

বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে রাতের আধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর