রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং জয়নাল মার্কেট নতুন গেট এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ নাজমুল ইসলাম(৩৭)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত উত্তরখান একটি গার্মেন্টসের কোয়ালিটি ম্যানেজার ছিলেন।
শনিবার(২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দ্রুতনিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, আমার চাচা উত্তরখান এলাকায় একটি গার্মেন্টসের কোয়ালিটি ম্যানেজার ছিলেন। দিবাগত রাত আটটার দিকে বাসায় ফেরার পথে উত্তরা হাউজ বিল্ডিং জয়নাল মার্কেট নতুন গেট এলাকায় রাস্তা পারাপারে সময় ট্রেনে ধাক্কায় গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়, ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা এলাকার নূর নবীর সন্তান।বর্তমানে উত্তরখান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহতরা পাঁচ ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।



















