আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ একরামুজ্জামান সুখন।
সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে প্রার্থীর পক্ষে তাঁর প্রতিনিধি দল উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট এই মনোনয়ন ফরম হস্তান্তর করেন।
সৈয়দ একরামুজ্জামান সুখনের পক্ষে মনোনয়ন ফরম জমা দিতে উপস্থিত ছিলেন,
নাসিরনগর উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরানুল হক।
উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জমসেদ মিয়া।
বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বকুল মিয়া।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নাসিরনগরের গণমানুষের প্রিয় নেতা সৈয়দ একরামুজ্জামান সুখন এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি আবারো নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।



















