টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন “পাকিস্তানের” প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 30, 2025 5:44 am

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে মারা গেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শোক বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা ও খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে) দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ লিখেছেন, ‘বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদান দেশটির ইতিহাসে অমর হয়ে থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে আমার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের মানুষের পাশে আছে। এই কঠিন সময়ে খালেদা জিয়ার পরিবার, স্বজন ও বাংলাদেশের মানুষের জন্য আমাদের ভাবনা ও প্রার্থনা রইলো। মহান আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুক। আমিন।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা

অক্সিজেন মাস্ক খুলে ভাগিয়ে নেওয়ার সময় এক শিশুর মৃত্যু

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে জরিমানা

মতামত ছাড়াই পরিবর্তন,পুলিশের পোশাক পুনর্বিবেচনার আহ্বান বিপিএসএ’র

যুক্তরাষ্ট্রের ইরান দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো কুর্দি যোদ্ধারা

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য

ট্রেনের ধাক্কায় অজ্ঞতনামা এক নারীর মৃত্যু