টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতের আমির ডঃ শফিকুর রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 30, 2025 5:48 am

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।ডা. শফিকুর রহমান বলেন, বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের কারণে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শোক বিবৃতিতে জামায়াত আমির মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা যেন তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত