রাজধানীর ডেমরা থানাধীন দক্ষিন টেংরা নিঝুমবাগ এলাকার একটি বাসায় মোছাঃ সানজিদা বেগম(৩৮)নামে এক নারীরগলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি
বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সানজিদা বেগমের ছেলে মোঃ সোহান জানান,পারিবারিক কহলের জেরে আমার মা অভিমানে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দেয়। পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলা নবীনগর থানা দাল্লামোল্ল্যা এলাকার,মৃত আব্দুল হাইয়ের মেয়ে,বর্তমান
ডেমরার দক্ষিন টেংরা নিঝুমবাগ এলাকায় স্বামী শাওন মিয়া সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















