টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বেসরকারি চাকরিজীবীর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 30, 2025 6:29 pm

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামে এক বেসরকারি চাকরিজীবীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ২০১ নাম্বার বাড়ির ২য় তলার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ৭-৮ দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে বেড়াতে যান। এরপর থেকে বাসাটিতে একাই ছিলেন নাজমুল। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, নাজমুল বরিশালের মেহেন্দিগঞ্জের মো. মাসুদের ছেলে। একটি কোম্পানির একাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে বাড্ডার ওই বাসায় ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার সময় নিহত নাজমুলের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। কি কারণে নাজমুলকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। আশা করি ২-৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন হবে এবং আসামি গ্রেপ্তার হবে।

পুলিশ বলছে, নাজমুলের গলায় ও চোয়ালে ধারালো অস্ত্রের গুরুতর কাটা জখম আছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যেভাবে দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেফতার

মিরপুরে হানি ট্র্যাপ চক্রের কবলে পড়ে অনেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে সর্বস্ব লুটে নিচ্ছে

স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে আল-নাহিয়ান ট্রাস্টের বিরুদ্ধে

ঢাকাস্থ পাবনা ইকোফান্ডের কেক কেটে বর্ষপূর্তি উদযাপন ও ঈদের পূর্ণমিলনী করা হয়

মাগুরার জেলা আ.লীগ নেতা রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

কুমিল্লায় রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা

ঢামেকে রোগীর চাপ, দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পরিচালক

পল্টনে একটি ভবনে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা