টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 30, 2025 6:46 pm

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বাদ জোহর বেলা ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সকলকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয় বিবৃতিতে। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সকলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলেও বিবৃতিতে জানানো হয় ।

৩৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। খালেদা জিয়ার জানাজায় সবার অংশগ্রহণের সুবিধার্থে বুধবার থাকবে সাধারণ ছুটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুজবের মহোৎসব চলছে,এটা পরাজিত শক্তির বড় হাতিয়ার প্রধান উপদেষ্টাঃ- ড.মুহাম্মদ ইউনূস

ভূরুঙ্গামারীতে আইএফআইসি ব্যাংক পিএলসি উপশাখার আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার

ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল

মাদকসহ কথিত সাংবাদিকের স্ত্রী আটক, সাংবাদিক পলাতক

চিকিৎসাধীন অবস্থায় আরো একজনে র মৃত্যু এই নিয়ে ১৯জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

বরিশাল বিমান বন্দর থানার হত্যা মামলার প্রধান আসামী লিমন সিকদার গ্রেফতার

আর অল্প কিছুক্ষণের মধ্যে দেশের ফিরবে শরীফ ওসমান হাদির মরাদেহ

আমিনবাজারে মহাসড়কের বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে’