টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 2, 2026 3:46 am

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি, কাভার্ড ভ্যানের চালক মোঃ আবু নাসের @সোহাগকে (২৮)’কে ডিএমপির পল্টন থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও অবৈধ মাদক কারবারীদের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর খিলগাঁও থানাধীন খিলগাঁও উড়ালসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত নায়েক মোঃ রুবেল হক এর নিহতের প্রধান এবং একমাত্র অভিযুক্ত মোঃ আবু নাসের @ সোহাগকে (২৮), পিতাঃ মোঃ কবির হোসেন, গ্রামঃ ইয়ারপুর, থানাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালী’কে রাজধানীর পল্টন থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

মামলার এজাহারে জানা যায় যে, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ২৩৪০ ঘটিকার সময় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত নায়েক মোঃ রুবেল হক খিলগাঁও থানাধীন এপেক্স ভবনের সামনে মালিবাগ হতে সবুজবাগ গামী ফ্লাইওভারের ওপর পৌছালে একই দিক হতে বেপরোয়া ও দ্রুতগতিতে ধেয়ে আসা একটি ৬ চাকা বিশিষ্ট কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৩-৩৪২৫) পেছন হতে ভিকটিম এর মোটরসাইকেলকে ধাক্কা দিলে ভিকটিম ফ্লাইওভারের উপর পড়ে যায় এবং কাভার্ড ভ্যানের চাকার নিচে পরে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভিকটিম মারা যায়। পরবর্তীতে ভিকটিমকে মুগদা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে নিশ্চিত করেন। উক্ত ঘটনায় ০১ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু হয়। উক্ত মামলার প্রেক্ষিতে রাজধানীর পল্টন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবু নাসের সোহাগকে (২৮)’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’

সরকারি কর্মচারীরা সঠিক সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

দুইশিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ তাদের জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে

ঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী

বাসার উঠানে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

যুদ্ধ করে যা নিতে পারেনি, আলোচনায় তা-ই চেয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

এমপিদের প্রশিক্ষণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা দেবে ইউএনডিপি

মোহাম্মদপুরে মা লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসা বিনতে আজিজকে হত্যা,‘ঘাতক গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার,