সিলেটের শাহপরান্ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের দুই শিশুসহ ৫জন দগ্ধ হয়েছে। জাতীয় বার্নে তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে,
রবিবার(১০ আগস্ট)বেলা ১২:৩০ টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে হাসপাতালে আসা সাইদুল ইসলাম জানান,গত ৮ তারিখ দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেসে বিস্ফোরণে ঘটনায় একই পরিবারের দুই ছেলে স্বামী স্ত্রী ও তাদের বাসায় থাকা আত্মীয় দগ্ধ হয়।পরে প্রথমে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়েযাওয়া হয়।পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্নে দিব কত রাত সাড়ে বারোটার দিকে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, সিলেটের শাহ পরান এলাকা থেকে গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণে আমাদের এখানে শিশুসহ পাঁচজনকে আনা হয়েছে। পারভেজ এর শরীরে ১৫ শতাংশ দগ্ধ, তার স্ত্রী ফারহানা শরীরে ১০ শতাংশ দগ্ধ,তার দুই বছরের সন্তান মারওয়ান ১৭ শতাংশ দগ্ধ,তার আরেক ৬ বছরের ছেলে মোহাম্মদ তার শরীরে ৪ শতাংশ দগ্ধ ও তার আত্মীয় হেনা তার শরীরে ৭ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের মধ্যে ৩জনকে ভর্তি দেওয়া হয়েছে ভর্তি দেওয়া হয়েছে ও দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে ভুলেও জানান তিনি।



















