টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
January 2, 2026 3:38 pm

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৪)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত রাইফেল গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন।

গুলির শব্দ শুনে ক্যাম্পে দায়িত্বরত অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে টেনে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। তার সিপাহী নম্বর ১১৪৬০৪।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

শিবগঞ্জে মাসুদ রানা ড্রাইভার নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীসহ চার জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মানুষের সমর্থনেই এনসিপি এগিয়ে যাবে: নাহিদ

ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু

অজ্ঞাতনামা মারাদেহ

পারিবারিক বিষয় নিয়ে ছয় মাসের ছেলের সামনে মায়ের আত্মহত্যা

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

হজ ফ্লাইটে টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা: পর্যটন প্রতিমন্ত্রী