রাজধানীর কদমতলী থানা কুদার বাজারে এলাকায় এলোপাথাড়ি কুপিয়ে শাহাবুদ্দিন (৪০)নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার(৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১ টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় ভাঙারি ব্যবসা করতো। দুই মাস যাবত সে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে। রাতে জানতে পারি কদমতলির কুদার বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে এলো কথাটি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে আমরা খবর পেয়ে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়টি এখনো বলতে পারছি না। আমাদের বাসা কদমতলীর মুরাদপুর এলাকার মৃত ইমাদ আলীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কদমতলী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ শাফায়েত হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিন উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হলে।পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,প্রাথমিকভাবে জানতে পেরেছি,পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আগে সে ভাঙারির ব্যবসা করলেও দুমাস যাবত সে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছে। তারা ওই এলাকার স্থানীয়। হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।



















