ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোঃ সুজন মিয়া (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত মৃত্যু দন্ড প্রাপ্ত কারাবন্দি।
বুধবার (০৭ জানুয়ারি) বিকালের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মোঃ আরমান জানান, বিকালের দিকে সবুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মোঃ সবুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে ছিল তার কয়েদি নং ১৪৫১/এ তার বাবার নাম আজগর আলী। তবে কি মামলার আসামি ছিলেন এ বিষয়ে আমার কর্তৃপক্ষ জানাবে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে,তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।



















