টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 7 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ার মাজপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুে দোয়া মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 7, 2026 3:49 pm

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ জানুয়ারি বুধবার বাদ যোহর পারখিদিরপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪ (আটঘরিয়া ঈশ্বরদী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ মন্ডল।

উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম এর সঞ্চালনায় এবং লন্ডন প্রবাসী বিএনপির ১ নং সহ-সভাপতি মো: মানিক জামান এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন,

পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক আহবায়ক আমজাদ হোসেন তুষার, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,

পৌর কৃষক দলের আহবায়ক বিএম বাবুল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশিদ মোল্লা, পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম
সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নাদুরিয়া জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের খতিব বেলাল আহমেদ।

এসময় প্রধান অতিথি পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, সাহসী ও আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

সীমাহীন ত্যাগ ও বেদনা সত্ত্বেও তিনি কখনো স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবন ও সংগ্রাম এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গোটা দেশ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

মোহাম্মদপুর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ

নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা

বীরগঞ্জে বাড়িতে প্রবেশে বাধা,গেটে তালা-অসহায় পরিবার এলাকায় চরম উত্তেজনা

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, তুলে ধরবেন ‘সত্য’

রাজারহাটে ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ-

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের গণসংযোগ

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা: শুধু নিষেধাজ্ঞা নয়, চাই শৃঙ্খলা ও নাগরিক সচেতনতা