টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 14 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার! ক্ষোভে ফুঁসছে ঢাকা-১৪আসনের জনগণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 14, 2026 5:10 pm

কেবল স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়াতেই দলীয় বহিষ্কারের মুখে পড়েছেন সাবেক এমপি এস এ খালেকের ছেলে সৈয়দ এ সিদ্দিক সাজু-এমন অভিযোগে ঢাকা-১৪ আসনে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তকে ‘অন্যায় ও অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা।

এলাকাবাসীর দাবি, সৈয়দ এ সিদ্দিক সাজু দীর্ঘদিন ধরে মিরপুরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা একজন জনপ্রিয় মুখ। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তার গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে অনেক আগেই প্রতিষ্ঠিত। ফলে তাকে বহিষ্কারের সিদ্ধান্তে জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দল নয় মানুষই আসল শক্তি বলে বিশ্বাস করেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একাধিক সাধারণ ভোটার স্পষ্টভাবে বলেন,
“সাজু ভাই স্বতন্ত্রভাবে ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করলে তাকেই আমরা এমপি হিসেবে দেখতে চাই। আমরা তার পক্ষেই দাঁড়াব।”
এলাকাবাসী আরও জানান, দল থেকে বহিষ্কার কোনো সমস্যা নয়-কারণ সাজু ভাই এখন জনগণের প্রার্থী। একজন বাসিন্দা বলেন,
“মিরপুরবাসীর দোয়া ও ভালোবাসা সবসময় সাজু ভাইয়ের সঙ্গে আছে। তিনি সবার কাছ থেকেই ভোট পাবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ এ সিদ্দিক সাজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে যাবেন এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন তার সমর্থকরা।

বর্তমানে ঢাকা-১৪ আসনের অলিগলি থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই একটি কথাই শোনা যাচ্ছে,সাজু ভাইয়ের জন্য ভোট চাই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণসমর্থন আসন্ন নির্বাচনে ঢাকা-১৪ আসনে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

ঢামেকের জরুরি বিভাগে সামনে পরে ছিল অজ্ঞতনামা এক ব্যক্তি মরাদেহ

বিমান দুর্ঘটনা

দুইশিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ তাদের জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

লন্ডনে সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ আয়োজনে প্রথম সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত

কালের সাক্ষী নাসিরনগর- হরিপুর জমিদার বাড়ি, পর্যটকের ভীড়ে সরগরম

কাহারোলে রসুলপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী জনসভা

প্রাণঘাতী হাম-ডেঙ্গুর থাবায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল