টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 25 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও থানার বোবা রফিক হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম খলিল গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 25, 2025 11:17 am

চাঞ্চল্যকর ডিএমপি তেজগাঁও থানার বোবা রফিক(৩০) হত্যা মামলার প্রধান আসামি মোঃ আসিফ ওরফে আসিক ওরফে ইব্রাহিম খলিল (২২)’কে ঘটনার ১২ ঘন্টার মধ্যে তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চাঞ্চল্যকর ডিএমপি তেজগাঁও থানার বোবা রফিক(৩০) হত্যা মামলার প্রধান আসামি মোঃ আসিফ ওরফে আসিক ওরফে ইব্রাহিম খলিল (২২)’কে ঘটনার ১২ ঘন্টার মধ্যে তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল ২৪/০৪/২০২৫ ইং তারিখ আনুমানিক ১১.০০ ঘটিকায় ভিকটিম তেজগাঁও থানাধীন কাওরানবাজারের চারুলতা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল। পূর্ব শত্রুতার জেরে আগে থেকে ওতপেতে থাকা মোঃ আসিফ ওরফে আসিক ওরফে ইব্রাহিম খলিলসহ অজ্ঞাতনামা ২-৩ জন হাতে থাকা ধারালো চাপাতি ও চাকুসহ ভিকটিমের উপর অতর্কিত হামলা করে। ভিকটিমকে আসামিরা নৃশংসভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্বকভাবে কুপিয়ে জখম করে। ঐ সময় স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় নিহতের নানী বাদী হয়ে মোঃ আসিফ ওরফে আসিক ওরফে ইব্রাহিম খলিলের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ০২/০৩ জনকে আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৮ তারিখ-২৫/০৪/২০২৫ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন। বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব এ বিষয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৫/০৪/২০২৫ ইং তারিখে আসামি মোঃ আসিফ ওরফে আসিক ওরফে ইব্রাহিম খলিলকে রাজধানীর তেজগাঁও এলাকা হতে ঘটনার ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে। আসামিকে গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ নিয়ে মিত্রদের কঠোর বার্তা

অতি আগাম ফুলকপি ‘শ্রাবন্তী’র রেজাল্ট বিশ্লেষণ

আনসার-ভিডিপিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড

একদিনে লেবাননের আরও ৫০ এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল

রাজধানীর পোস্তগোলা ব্রিজে নিচে ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু

ইরান চুক্তি করতে আগ্রহী হলেও প্রাণভয়ে মুখ খুলছে না: ট্রাম্প

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী