টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 6 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পোস্তগোলা ব্রিজে নিচে ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 6, 2025 10:11 am

সংরক্ষিত ছবি

রাজধানীর কদমতলী থানাধীন পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারে সময় ট্রাকের ধাক্কায় মোঃ সাকিব হোসেন (৩২) নামে এক যুবক নিহত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার (০৫ নভেম্বর) দিবাগত রাতে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আমরা খবর পেয়ে সন্ধ্যার দিকে পোস্তগোলা ব্রিজে নিচে রাস্তার উপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।

নিহত সাকিবের ভাই সাবু হোসেন জানান, আমার ভাই একটি স্টিল মিলে চাকরি করতেন।আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলা কুমারখালী থানার বহন বাড়িয়া এলাকার মোঃ মুজিবুর রহমানের সন্তান। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় থাকতেন নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন ও পাঁচ ভাই এক বোন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত

হরমুজ প্রণালির সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ রণতরী মোতায়েন

কুমিল্লায় র‌্যাবের পৃথক ২টি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশী মদ’সহ আটক-১

মৌচাক ফ্লাই ওভারের উপরে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

ফিফা সভাপতির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় তরুণের অভিযোগ

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির হাতছানি

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী