টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 16 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বায়রার নির্বাচনের তফশিল স্থগিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 16, 2026 2:29 pm

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) এর তফশিল স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে বলা হয় ‘এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তফশিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর ঘোষিত বায়রার দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল স্থগিত করা হলো।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে গত বৃহস্পতিবার বায়রার নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান জানান, ভোটার তালিকায় অসঙ্গতিসহ নানা অনিয়ম আদালতের দৃষ্টিতে এনে বাদী রিট আবেদন করেন। শুনানি শেষে হাকোটের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তপশিলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। বায়রার এবারের নির্বাচনে ৩টি প্যানেলে বিভিন্ন পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা। তাদের মধ্যে রিটকারী মোস্তফা মাহমুদ বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বায়রা সদস্যদের অভিযোগ, সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নিজেদের লোকের মাধ্যমে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছে। ফলে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আগামী কাল শনিবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: নিহত ২,নিখোঁজ ২১

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

গণতান্ত্রিক রাজনীতি পেশিশক্তির বদলে মেধার ওপর পরিচালিত হওয়া উচিত: ববি হাজ্জাজ

নাসিরনগরে নির্বাচনী মাঠে সরগরম,  তিনজনের মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

মাস্টারদা সূর্যসেন ‘প্রয়াণ’দিবস,‘মৃত্যুঞ্জয়ী, বিপ্লবীর প্রতি জাতির গভীর শ্রদ্ধা

‎ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার

শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তর শাহজাহানপুর ও ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পৃথক ঘটনায় নারীওপুরুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা