রাজধানীর উত্তর শাহজাহানপুর ও ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পৃথক ঘটনায় নারীওপুরুষের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। তারা হলেন, আইভি আক্তার রিতু (২৩) ও মোহাম্মদ উজ্জল হোসেন (২৮) ।
ডেমরা স্টাফ কোয়ার্টার বোর্ড মিল এলাকার একটি বাসায় উজ্জল হোসেন (২৮) নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শুক্রবার(২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দুপুর সোয়া দুইটার দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের দুলাভাই সাজেদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে তার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মেতে ঘোষণা করে। কি কারনে আমার শ্যালক ফাঁসদিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।
তিনি আরো জানান,আমার শ্যালকের গ্রামে বাড়ি,যশোর জেলার শর্শা থানার জামতলা বাজার এলাকার আব্দুল মালেকের সন্তান। বর্তমানে ডেমরা স্টাফ কোয়াটার বোর্ড মিল চারতলা বাসার দ্বিতীয় তলায় থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
অপরদিকে,শাজনপুর উত্তর সহদানপুরের একটি বাসা থেকে আইভি আক্তার (রিতু)(২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।
বৃহস্পতিবার(২০ জুন)মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে গতরাতেউ:শাজাহানপুর সি-২ ৬০৯ নম্বর বাসার তৃতীয় তলায় দরজা ভেঙ্গে ওড়না দিয়ে সিলিং ফ্যানে সঙ্গে ঝুলন্ত অবস্থায় পচনশীল মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেয়। চার পাঁচ দিন ওই রুম না খোলায় গন্ধ বের হলে আমাদেরকে খবর দেয় পরে আমরা গিয়ে দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি ময়নাতন্ত্রে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জানা যায় নিহত ওই নারী উত্তরায় একটি কোম্পানিতে চাকরি করতো।নিহতে গ্রামে বাড়ি,ফরিদপুর সদরের রঘুয়াপাড়া এলাকার আব্দুল আজিজের কন্যা। বর্তমানে উত্তর শাজাহানপুর সি-২ ৬০৯ নং বাসার তৃতীয় তলায় থাকতো।



















