টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 16 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
January 16, 2026 2:37 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের ছেলেমেয়েরা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়। আমরা অভিভাবকরা সন্তানদেরকে গতানুগতিক ধারায় শিক্ষিত করে তুলতে চাই। কিন্তু বর্তমান পৃথিবীতে কারিগরি শিক্ষার গুরুত্ব সবচেয়েই বেশি। আজকের পৃথিবীতে প্রযুক্তি আর কারিগরি শিক্ষা একে অপরের সাথে সম্পর্কিত। একজন কার্পেন্টার বা একজন

ইলেকট্রিশিয়ানের আয় একজন ডাক্তারের সমতুল্য হতে পারে। সমাজে তাদের অবস্থান কারো তুলনায় কোন অংশে কম নয়। চীনে অধিকাংশ ছেলেমেয়েরা ম্যাট্রিকুলেশান শেষ করে ভোকেশনাল শিক্ষায় ভর্তি হয়। তারা প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, কার্পেন্টার এসমস্ত বিষয় নিয়ে লেখাপড়া করে ও গবেষণা করে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করে। কিন্তু আমাদের দেশে এধরণের সংস্কৃতি এখনো গড়ে উঠেনি বলা যায়। আমাদের মাঝে এখনো এমন মানসিকতা তৈরি হয়নি। একজন কার্পেন্টার বা ইলেক্ট্রিশিয়ানও একজন পেশাজীবী এবং সামাজিক মর্যাদাসম্পন্ম নাগরিক। তার সামাজিক অবস্থান নিশ্চিত করণে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে এবং এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আজ (শুক্রবার) ১৬ জানুয়ারি নগরের নাসিরাবাদ সরকারি স্কুল প্রাঙ্গনে সৈয়দ আহমদ উল্লাহ শাহ মাইজভান্ডারি ( ক:) এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে মাইজভান্ডারি একাডেমি আয়োজিত ১৮তম শিশু কিশোর সমাবেশ ও মাঘ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন। অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী – অভিভাবক অংশগ্রহন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেলের পর এবার ‘মেঘ চুরি’, সত্যিই কি মধ্যপ্রাচ্যে আকাশও নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র

মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা

আটলাসের সিংহদের গর্জনে ব্রাজিল যেন ‘কাগুজে বাঘ’

ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার, নারীসহ আটক-২

কুমিল্লায় বিএনপি নেতা ভিপি জসীম আর নেই

পাঁচবিবিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

তিতাসে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ না করে বিল উত্তোলনের ঘটনায় তদন্তে দুূদক